শিরোনাম

মাগুরার শ্রীপুরে ফিলিং স্টশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ায় সুষ্ঠুভাবে তেল পাচ্ছেন ক্রেতারা।




জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি ঃ

মাগুরার শ্রীপুর উপজেলার মাজেদা ফিলিং স্টেশনে ট্যাগ অফিস নিয়োগ দেওয়ায় সুষ্ঠুভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন পাচ্ছেন ক্রেতারা। মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করেন।

তিনি ট্যাগ অফিসার হিসেবে নিয়োগের পর থেকেই মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবে তেল পান ক্রেতারা।গত কয়েকদিন ধরে এ পাম্পে সীমাহীন মোটর সাইকেল, ট্রাকটর, নসিমন, করিমন, আলমসাধুসহ বিভিন্ন ধরনের যানবাহণ ভির্ জমায়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মাগুরার জেলা প্রশাসক চার উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে পেট্টোল, অকটিন, ডিজেলসহ 

এ বিষয়ে সুবিধাভোগী ক্রেতা মাহফুজার রহমান বলেন, গত কয়েকদিন ধরে তেল নিতে খুব সমস্যা হচ্ছিল। এখন তেল পেয়েছি। আশা করি এভাবে বন্ঠন হলে আর কোন সমস্যা থাকবে না।

এ বিষয়ে ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, আমাকে ট্যাগ অফিসার হিসেবে হিসেবে নিয়োগ দেওয়ায় আমি সুষ্ঠুভাবে তেল দেওয়ার চেষ্টা করছি। আমার উপর  অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি। 

No comments