শিরোনাম

বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার



বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় বগুড়া সদর থানাধীন মাটিডালি এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাসে এক পুরুষ ও এক মহিলা যাত্রী বিপুল পরিমাণ গাঁজা বহন করছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর এ অভিযান পরিচালনা করেন।

পরে সদর থানা ও ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির যৌথ টিম মাটিডালি এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটি থামায়। রাত আনুমানিক সাড়ে ১২টা সময় বাসে তল্লাশি চালিয়ে E-1 ও E-2 নম্বর সিটে বসা ওই দম্পতির দখলে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাত্রডুবি ইউনিয়নের মৈদম মহিদাম গ্রামের মৃত তফসের আলীর ছেলে শওকত আলী (৩৭), ও একই এলাকার মৃত আবুল হোসেন কন্যা আবেদা বেগম (৩১), গ্রেফতার হওয়া মাদক কারবারিরা সম্পর্কে স্বামী স্ত্রী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা কোনো মাদক চক্রের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments