শিরোনাম

রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ

চ্যানেল টেন ডেস্কঃ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। তিনি ভোট শুরুর আগেই ভোটের রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই নেওয়ার ঘটনায় অভিযুক্ত।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ‎ ‎নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খান।

No comments