শিরোনাম

রংপুরে ভাষা শহীদদের প্রতি জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন

আসাদুজ্জামান টিটু, রংপুর:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রংপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।​দিবসটির শুরুতে জাতীয় নাগরিক পার্টি, রংপুর জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে নেতাকর্মীরা পুষ্পমাল্য নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।​ 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলা শাখার আহ্বায়ক আল মামুন, রংপুর মহানগর শাখার আহ্বায়ক মোঃ আবু হাসান চঞ্চল, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী এবং যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন।এছাড়াও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন রংপুর মহানগর জাতীয় যুবশক্তির মুরশিদ আলম ও মুহিদ মিম এবং জাতীয় ছাত্রশক্তির সীমান্ত সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।​শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, "বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। সেই মহান আদর্শকে লালন করেই আমরা একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।"​পুষ্পস্তবক অর্পণকালে দলটির জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

No comments