ধানের শীষকে বিজয়ী করতে ধুনটে লিফলেট বিতরণ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে ধুনট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জিন্নাহুর রহমান রাকিব।
গণসংযোগকালে রাকিব বলেন, দেশ গঠনে বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রয়েছে সুদূরপ্রসারী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা। জাতীয় উন্নয়নের পাশাপাশি ক্রীড়া খাতের আধুনিকায়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষায় ক্রীড়া বিষয় অন্তর্ভুক্তকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি গ্রহণ করেছেন সময়োপযোগী ও ব্যাপক কর্মপরিকল্পনা।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব, ধুনট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জালশুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামসহ ছাত্রদল নেতা আরিফ হোসেন, আলাল মিয়া, আমিনুল মিশন, নাজমুল হক, রোমান, শিয়াম, সজিব, নাহিদ, জাকারিয়া, অমল, নাফিজ, শান্ত, চঞ্চল, সুরুজ, শরিফ, আতিকুর প্রমূখ।
ধুনট উপজেলা ছাত্রদল আগামীতেও ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ ও প্রচার কার্যক্রম অব্যাহত রাখবে।
No comments