বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল সভাপতি ছুরিকাহত
বগুড়া প্রতিবেদনঃ
বগুড়ার ধুনটের ভোটিকেন্দ্রের সামনে ছাত্রদল সভাপতি মিলন মিয়া (২৫) ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯ টার দিকে বগুড়া-৫ আসনে উপজেলার হটিয়ারপাড়া ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে৷ আহত মিলন ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন আছেন।
বিএনপির অভিযোগ, আজ রাতে মিলন তার বাড়ির হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়।
ধুনট থানা পুলিশের ওসি আতিকুল ইসলাম জানান, ঘটনাস্থলের দিকে যাওয়া হচ্ছে। এ নিয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

No comments