রসিক প্রশাসক হিসেবে সামসুজ্জামান সামুকে চায় নেতা-কর্মীরা
আসাদুজ্জামান টিটু,রংপুর:
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক হিসেবে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক প্রভাবশালী ছাত্রনেতা সামসুজ্জামান সামুকে নিয়োগের জোরালো দাবি উঠেছে। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নগরীর প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তাকে এই দায়িত্বে দেখতে চান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তৃণমূল নেতা-কর্মীদের মতে, সামসুজ্জামান সামু দীর্ঘকাল ধরে রংপুরের সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় রয়েছেন। উল্লেখ্য, বিগত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যা তৃণমূল পর্যায়ে তার শক্তিশালী জনভিত্তি ও জনপ্রিয়তার প্রমাণ দেয়।নেতা-কর্মীরা মনে করেন, অভিজ্ঞ ও জনসম্পৃক্ত একজন নেতা হিসেবে সামসুজ্জামান সামুকে দায়িত্ব দেওয়া হলে সিটি কর্পোরেশনের সেবার মান বৃদ্ধি এবং নাগরিক ভোগান্তি দ্রুত নিরসন সম্ভব হবে। দেশের অন্যান্য প্রধান সিটি কর্পোরেশনে রাজনৈতিক প্রশাসক নিয়োগের প্রেক্ষাপটে রংপুরেও এই দাবি এখন তুঙ্গে।

No comments