শিরোনাম

পদত্যাগের সিদ্ধান্ত ঢাবি ভিসির

চ্যানেল টেন ডেস্ক ঃ

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে এ ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।

ঢাবি ভিসি তার সময়ে শিক্ষকদের পদোন্নতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘বঞ্চনার স্বীকার এমন অনেক শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই পদোন্নতি দেয়া হয়েছে, অনিয়ম করে নয়।’

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেছিলেন।

No comments