শিরোনাম

ড. ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাষ্ট্রপতির

চ্যানেল টেন ডেস্কঃ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৪ থেকে ১৫ বার বিদেশ সফরে গেলেও তাঁর সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি। গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, সংবিধান অনুযায়ী বিদেশ সফর শেষে প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিষয়বস্তু, আলোচনা, সম্ভাব্য চুক্তি ও অন্যান্য ফলাফল লিখিতভাবে অবহিত করার কথা। কিন্তু ড. ইউনূস একাধিকবার বিদেশ সফর করলেও এ ধরনের কোনো ব্রিফিং দেননি এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নিয়োগপ্রক্রিয়ার সূচনা তাঁর (রাষ্ট্রপতির) উদ্যোগেই হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাঁর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করেননি। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, তাঁকে পুরো প্রক্রিয়া থেকে আড়ালে রাখা হয়েছে।

রাষ্ট্রপতি আরও জানান, ড. ইউনূস তাঁর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেননি। একই সঙ্গে তিনি নিজেও প্রধান উপদেষ্টার কাছে কোনো সহায়তা চাননি। তাঁর মনোভাব ছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং বিষয়টি কতদূর গড়ায় তা দেখা।

No comments