রায়পুরের কেরোয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষ আহত ৩ জামায়াত কর্মী ।
প্রতিনিধি লক্ষ্মীপুর জেলা ঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন ৬নং উত্তর কারোয়া ইউনিয়নের মালীবাড়িতে জামায়াত-বিএনপি সংঘর্ষে ৩ জামায়াত কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার পরপরই এলাকাজুড়ে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয় এবং স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। দুই পক্ষ পরপর মিছিল ও শোডাউন দেয় এবং পাল্টাপাল্টি স্লোগান দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী ইউনুস অভিযোগ করেন, জামায়াতের মিছিল শেষে ফেরার পথে মালি বাড়িতে এক হোটেলে নাস্তা করতে বসে। সেখানে জামায়াত কর্মী শাকিল নিজেদের মধ্যে আলাপের সময় জামায়াতের বিপুল ভোটে বিজয়ী হবে বলে মন্তব্য করলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম ও তার ছেলে আলো জামায়াত কর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়ায়। এরপর তাদের সাথে যুবদলের মোহাম্মদ আলী ও আরিফ মোল্লা যুক্ত হয়ে তাদের নেতৃত্বে আরও কয়েকজন বিএনপি কর্মী জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়।
এ সময় কাঠের স’মেল থেকে কাঠ ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও গালে আহত করে। এই ঘটনায় ২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং এর বাহিরেও ৭-৮ জন আহত হয়।
ইউনিয়ন বিএনপি নেতা সোহাগ মিঝি বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি এখানে এসেছেন। তিনি বলেছেন যাদের ব্যাপারে অভিযোগ তাদের কথা বলে যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে কঠোরভাবে হস্তক্ষেপ করা হবে।
তবে এ বিষয়ে অভিযুক্ত শাহ আলমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তাকিনুল ইসলাম
প্রতিনিধি লক্ষ্মীপুর জেলা
তারিখ: ০৮/০২/২০২৬ ইং
No comments