বৃহস্পতিবার নওগাঁ যাচ্ছেন জামায়াতের আমির
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় বেলা ১১টায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এটিম মাঠ পরিদর্শন শেষে জেলা জামাতের সেক্রেটারি এবং নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম এ তথ্য জানান।
আ স ম সায়েম বলেন, আগামী বৃহস্পতিবার আমিরে জামাত ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ নওগাঁয় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে আমরা জনসভার মাঠ পরিদর্শন করে দেখলাম, মাঠের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, শুধু নওগাঁ না সারাদেশের মানুষ এবার পরিবর্তন দেখতে চায়। দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আগামী বৃহস্পতিবার নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরের রূপ নেবে এবং একটি সফল সমাবেশ হবে। মানুষ জানতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে, আমরা কেমন মাতৃভূমি চাই তার একটি রূপরেখা আমিরে জামাত তুলে ধরবেন। জেলার ১১টি উপজেলা থেকেই মানুষ আসবে। আমরা মনে করছি, ৫-৬ লাখ মানুষের সমাগম ঘটবে।
মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
০৩.০২.২০২৬
০১৭৫৭৫৮৬৯১২
No comments