শিরোনাম

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

চ্যানেল টেন ডেস্ক ঃ

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

দলের নির্বাচন পরিচালনা কার্যালয় রাজধানীর গুলশান–২ এর ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

No comments