শিরোনাম

তদবিরবাজ বা ধান্ধাবাজ কাউকে প্রশ্রয় নয়



চ্যানেল টেন ডেস্কঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেছেন, বিএনপির কিছু ধান্দাবাজ ও তদবিরবাজ আছে তারা ক্ষমতাসীন দলের দোহাই দিয়ে নানা অবৈধ কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে। এসব নেতাকে যেন প্রশ্রয় দেওয়া না হয়।

শনিবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সব সরকারি কর্মকর্তার সঙ্গে প্রথম মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী শাহে আলম।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এ জেলায় কোন দপ্তরের কী কী সমস্যা আছে, তা আগামী সাত দিনের মধ্যে তাঁকে জানাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এনে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী তাঁর প্রতিনিধি হিসেবে আমাকে সমস্যাগুলো নিয়ে কথা বলতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বগুড়ার মানুষ ভোট দিয়ে বগুড়ার সাতটি আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করেছে, সরকার গঠনে সহায়তা করেছে; তাই বগুড়ায় অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন হবে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী শাহ আলম আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা আরও উন্নত করতে হবে। ফ্যামিলি কার্ডের বিষয়ে  কেউ যাতে প্রতারণা করতে না পারে। সরকারি কর্মকর্তারই শুধু  বাড়ি বাড়ি গিয়ে পরিবার নির্ধারণ করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন প্রমুখ। 

No comments