শিরোনাম

সারিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৫ জন গ্রেফতার



চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ইংরেজি ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাতে বাংলাদেশ পুলিশ-এর সারিয়াকান্দি থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১৭ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জনি মিয়া (২৮) এবং ১১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ নাদিম প্রাং (২৯) কে আটক করা হয়।

এছাড়া নিয়মিত মামলার অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোঃ নাহিদুল ইসলাম (২৫), সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কছির সরদার ও শ্রী বিমল রবিদাসকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসার পর মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে সকলকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments