এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান
চ্যানেল টেন ডেস্কঃ
গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শুক্রবার রাতে তিনি যোগ দেন।
এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
২০২৫ সালের সেপ্টেম্বরে দীর্ঘ ৭ বছর পর গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ইয়াসিন আল মৃদুল দেওয়ান ভিপি নির্বাচিত হন।
নগরীর নাইওরপুল পয়েন্ট, চৌহাট্টা, সরকারি আলিয়া মাদরাসা মাঠ, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে এসব ব্যানার-ফেস্টুন ঝুলতে দেখা যায়। অভিনব উপস্থাপনার কারণে পথচারী ও নগরবাসীর মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, ব্যানারগুলোর বিষয়ে তারা অবগত। প্রাথমিকভাবে জানা গেছে, জেন-জি প্রজন্মের কিছু তরুণ উদ্যোগ নিয়ে এসব ব্যানার টানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

No comments