ধুনটে যুবদল নেতার মারধরে আহত বিএনপি নেতা
বগুড়ার ধুনটে পুর্ব শক্রতার জের ধরে বিএনপির নেতাকে পিটিয়ে আহত করেছে যুব দলের নেতা । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার চিকাশী ইউনিয়নের মোহন পুর বাজারে। এঘটনায় আহত বিএনপির নেতা যুবদল নেতার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, চিকাশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামিনুর রহমান খন্দকারের সাথে একই ইউনিয়নের যুবদলের আহবায়ক জোনাব আলী দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় জামিনুর রহমান খন্দকার মোহনপুর বাজারে যান। স্থানীয় লোকজন জানান , জোনাব আলী সাথে জামিনুর রহমার খন্দকারের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে জেনাব আলী বৃদ্ধ জামিনুর খন্দকারকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা জামিনুর রহমান খন্দকারকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে জামিনুর খন্দকার জোনাব আলীর বিরুদ্ধে ধুনট থানায় একটি অভিযোগ দিয়েছেন। আহত জামিনুর রহমান খন্দকার বলেন, যুব দলের আহবায়ক জোনাব আলী পুর্ব শক্রতার জেরে আমাকে পিটিয়ে আহত করেছে। আমি বিষয়টি উপজেলার বিএনপির নেতাদের জানিয়ে থানায় অভিযোগ করেছি।
যুব দলের আহবায়ক জোনাব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, মারপিট করা হয় নি। তবে কথা কটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, বিএনপি নেতাকে মারধরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
No comments