শিরোনাম

ছাত্রদলের ভোট বর্জনকরা নির্বাচনের ভিপি কে দলে নিলো বিএনপ

আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি 

জাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি জানান জাতীয়তাবাদী ছাত্রদল। এবার সেই নির্বাচনের ভিপি আব্দুর রশিদ জিতুকে দলে ভেড়ালো জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন।

এর আগে, জাকসু নির্বাচনের পর গত বছরের ২৩ সেপ্টেম্বর নির্বাচন নিয়ে গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল এবং পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় ছাত্রদল।

অভিযোগে জানানো হয়, নির্বাচনে অংশ নেওয়া ৮টি প্যানেলের মধ্যে ৫টি বর্জন করে, দুই জন কমিশনার পদত্যাগ করেন এবং ভোটগ্রহণ চলাকালে কয়েকজন শিক্ষক প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান, নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স ও অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হয় এবং ভোটারের সংখ্যার চেয়ে অতিরিক্ত ব্যালট সরবরাহ করা হয়, একটি অখ্যাত কোম্পানি এইচআর সফট বিডির কাছ থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনা, এ ছাড়া বিভিন্ন হলে জালভোটের অভিযোগ তুলেন ছাত্রদল সমর্থিত প্যানেল।

এদিকে আব্দুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন- শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তারা এদিন যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

এছাড়াও ছাত্রদলে যোগদান করেছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ, শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।

বিএনপিতে যোগ দিয়ে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই।

No comments