শিরোনাম

ইমামতির আড়ালে খ্রিস্টান ধর্ম প্রচার! বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

চ্যানেল টেন ডেস্কঃ

মুসলিম সমাজে অন্যতম সম্মানিত ব্যক্তি হলেন মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বরা। আর তাই প্রতিদিন পরম ভরসায় ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। এমনকি জুমার সময় খুতবা এবং তাদের কাছ থেকে কুরআন-হাদিসের তাফসির শুনে সঠিকভাবে ধর্মীয় দিক নির্দেশনা পাচ্ছেন আর নিজেদের ঈমান রক্ষা করতে পারছেন বলেও মনে করেন অনেকেই। কিন্তু যদি সেই পরিচিত ও সম্মানিত ইমামের আসল কর্মকাণ্ড ফাঁস হয় আর তাতে দেখা যায় যে সেই ইমামরাই গোপনে নষ্ট করে চলেছেন মুসলিমদের ঈমান—তবে এর চেয়ে মর্মান্তিক বিষয় আর কী বা হতে পারে।

ঘটনার প্রেক্ষাপট ও চাঞ্চল্য এমন ভয়াবহ ঘটনাই ঘটেছে এবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। সেখানকার কাউলিপাড়া ইউনিয়নের পশ্চিম মাইঝাইল ও বাঁকপুড়া গ্রামে বুধবার হঠাৎ করে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে, সেখানকার পশ্চিম মাইঝাইল জামে মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি হাবিবুল্লাহ এবং বাগপুড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি বিন কাসেম দীর্ঘদিন ধরে নিজেদের আসল ধর্মীয় পরিচয় গোপন রেখে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মিথ্যাচার ও খ্রিস্টান ধর্ম প্রচার অভিযোগ অনুযায়ী, তাদের সেই মিথ্যাচার এতটাই নিখুঁত ছিল যে শুরুতেই টের পাননি এলাকাবাসী আর তাতে এতদিন তাদের অন্ধভাবে বিশ্বাস করে আসছিলেন সবাই। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, আর তাই তো এবার খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়েই ধরা খেলেন এই দুই ইমাম। স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দুটি মসজিদে ইমামতি করার পাশাপাশি তারা গোপনে মুসলিমদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করার দাওয়াতি কার্যক্রমে যুক্ত ছিলেন। এ সময় তাদের কাছ থেকে খ্রিস্টান ধর্ম সংক্রান্ত কিছু বইও উদ্ধার করা হয়েছে।

যেভাবে ফাঁস হলো ঘটনা ঘটনাটির প্রত্যক্ষদর্শী ও সাক্ষী পশ্চিম বাগপুরা বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মুফতি শফিকুল ইসলাম জানিয়েছেন, কিছুদিন আগে মাইঝেইল পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ বাহার তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান জানান। এতে করে সন্দেহ হলে তিনি কৌশলে বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকেন। এরপর বুধবার তাকে ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন তিনি। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে গ্রামবাসীরা অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের সপর্দ করেন।

জনমনে প্রতিক্রিয়া এ ঘটনায় দীর্ঘদিন তাদের পেছনে নামাজ আদায় করা মুসল্লিরা হতবাক হয়েছেন। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরাও। নিজের ঈমান ও আমল নিয়ে সাধারণ মুসল্লিদের মাঝে এখন চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

No comments