শিরোনাম

বোরকা পরে ক্রেতা সেজে বাজার পর্যবেক্ষণের পর অভিযান চালালেন ম্যাজিস্ট্রেট

চ্যানেল টেন ডেস্কঃ

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

অভিযানকালে মাছ, মাংস, ফল ও মুদি পণ্যের সাতটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা শুক্রবার সকালে বোরকা পরে ছদ্দবেশে ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন অনিয়ম দেখতে পান। পরে তিনি ছদ্দবেশ ত্যাগ করে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রিসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments