শিরোনাম

প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না" গুরুদাসপুরে বিএনপি'র নির্বাচনী জনসভায় দুলু

(ছবি আছে)

মোঃ নাঈম ইসলাম

নাটোর জেলা প্রতিনিধি.

আজ (২ ফেব্রুয়ারি) রোজ সোমবার বিকেল ৪ ঘটিকায় নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পাইলট হাইস্কুল মাঠে ধানের শীষের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলই আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। নাটোর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আজিজকে বিজয়ী করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।

উক্ত সভায় জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

মোঃ নাঈম ইসলাম

০১৭৫০-২৬৬৩৬৩

০২/০২/২০২৬

No comments