শিরোনাম

গজালিয়ায় সাঁচিং প্রু জেরির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান ৩০০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাঁচিং প্রু জেরি’র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ ইং, রোজ বুধবার গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হবে সাপমারা ঝিরি স্টেশন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সদস্য জনাব থোয়াইনু অং চৌধুরী।

এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মংক্যাচিং চৌধুরী।

উঠান বৈঠকে সভাপতিত্ব করবেন গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্যাতিত নেতা ও সাবেক সভাপতি জনাব মোহাম্মদ নবী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও উপস্থাপনায় দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, গজালিয়া ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম।

এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত উঠান বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

No comments