শিরোনাম

শান্তিপূর্ণ প্রচারণায় তারেক রহমানের আসনে ভোটারদের ইতিবাচক সাড়া পেতে ফেস্টুন ও লিফলেট বিতরণ

 

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া-৬ সদর আসনে শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার মাধ্যমে ভোটারদের ইতিবাচক সাড়া জোগাতে বিভিন্ন ওয়ার্ড নেতাদের মধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (১জানুয়ারী) সন্ধ্যা ৭টায় সাতমাথা এলাকায় শহর যুবদলের কার্যালয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। সঞ্চালনা করেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আদীল শাহরিয়ার গোর্কী।

শুভেচ্ছা বক্তব্যে আহসান হাবিব মমি বলেন, তারেক রহমানের আসনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বলেন, নির্বাচনী প্রচারণায় ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের সহসভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন শিপলু, মো. শাহেদ আলী, প্রচার সম্পাদকসহ সদস্য সুজিত জয়সোয়াল এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।

No comments