বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমসহ ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বগুড়া -১ আসনে দলীয় প্রার্থী , সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
শনিবার রাত সাড়ে নয়টায় সারিয়াকান্দির ফুলবাড়ীতে বিএনপির সমাবেশে এ যোগদান অনুষ্ঠানে
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ি ইউনিয়ন সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা, জাপা নেতা রানা মিয়া সহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান সংসদ সদস্য প্রার্থী কাজী রফিক। এসময় তিনি বলেন, উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করায় তাদের অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।
সদ্য যোগদানকারী সাবেক জাপা নেতা অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, বগুড়া মানেই বিএনপি। বগুড়ায় যত উন্নয়ন হয়েছে তা সব ই বিএনপির নেতৃত্বে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরেই বগুড়ার উন্নয়ন হয়েছে। তাই আমরা সবাই উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করলাম।
এসময় উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহ সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সুজাউদ্দৌলা সনজু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব তাহেরুল ইসলাম, সাইবার দলের সভাপতি জুলাই যোদ্ধা জুলফিকার আলী রুনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর, এম আর ইসলাম রফিক, আক্তারুজ্জামান বুলবুল, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব, মুশফিকুর রহমান রিংকু প্রমুখ।
No comments