বগুড়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বামী- স্ত্রীকে মারপিট করে টাকা ও গহনা লুট
বগুড়ার গাবতলীতে এক দই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতদল স্বামী-স্ত্রীকে মারপিট করে নগদ দুই লাখ টাকা ও ১০ ভড়ি স্বর্নের গহনা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আনিছুর রহমান
ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, বুধবার রাত দুইটার পর বাড়ির গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনে ঘরের দরজা খুলে বের হতেই মুখোশ পড়া ১৫-১৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। তিনি বলেন ডাকাতদল আমার বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে রাখা সিন্দুক ভেঙ্গে ১০ ভড়ি স্বর্নের গহনা ও নগদ দুই লাখ টাকা লুট করে। তিনি আরো জানান, ডাকাতদল আমার ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয় এবং প্রতিবেশী আরো কয়েকটি বাড়ির ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয়। তিনি বলেন,আমাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে ডাকাতদলের সদস্যরা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতি করার আগে তারা গ্রামের একটি ফাঁকা মাঠে বসে ককটেল তৈরী করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আনিছুর রহমান বলেন,ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিক টীম কাজ শুরু করেছে।
No comments