শিরোনাম

বগুড়ায় ইমাম ও মোয়াজ্জিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় ইমাম ও মোয়াজ্জিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এশার নামাজ শেষে বগুড়া সদর উপজেলার সাতমাথা সংলগ্ন পার্ক রোড জামে মসজিদের ভেতরে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা রবিউল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা কাজী করিম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম আবু রাজী। এছাড়াও অনুষ্ঠানে মাওলানা সিয়াম হোসেনসহ স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এশার নামাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মসজিদের ইমাম ও মোয়াজ্জিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী ফজলুর করিম বলেন, শীত মৌসুমে ইমাম ও মোয়াজ্জিমদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করবে।

No comments