শিরোনাম

চ্যানেল টেন’র প্রকাশক ফয়সাল হোসাইন সনি’র জন্মদিন আজ

চ্যানেল টেন ডেস্কঃ

চ্যানেল টেন’র প্রকাশক ও বিশিষ্ট সাংবাদিক ফয়সাল হোসাইন সনি’র আজ জন্মদিন। এ উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সাহসী সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সবসময় সাধারণ মানুষের পক্ষে অবিচল অবস্থানের কারণে ফয়সাল হোসাইন সনি দীর্ঘদিন ধরে গণমাধ্যম অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিত। 

তিনি গণমাধ্যমকে কেবল পেশা হিসেবে নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতার জায়গা হিসেবে বিবেচনা করে কাজ করে যাচ্ছেন।

অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর কলম ও নেতৃত্ব সবসময়ই ছিল সোচ্চার। বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি পাঠক ও দর্শকের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

বর্তমানে তিনি চ্যানেল টেন’র প্রকাশক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি "দৈনিক আজকের বসুন্ধরা" পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান হিসেবেও দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। 

রাজশাহী অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও মানবিক নানা ইস্যু জাতীয় পর্যায়ে তুলে ধরে তিনি এই অঞ্চলের মানুষের কণ্ঠস্বরকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করছেন।

তাঁর নেতৃত্বে অনেক তরুণ সাংবাদিক পেয়েছেন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা। ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং সত্য প্রকাশে আপসহীন থাকার শিক্ষা দেওয়াই তাঁর কর্মজীবনের অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ফয়সাল হোসাইন সনি, একজন শুধু সাংবাদিক নন তিনি একজন দক্ষ সংগঠকও। গড়ে তুলেছেন "বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি" নামের একটি সংগঠনও। আবার সেই সংগঠনের তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।

ফয়সাল হোসাইন সনি’র জন্মদিন উপলক্ষে "চ্যানেল টেন" পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করছে। 

একই সঙ্গে সত্য ও ন্যায়ের পথে তাঁর সাহসী ও দায়িত্বশীল পথচলা ভবিষ্যতে আরও বেগবান হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

No comments