শিরোনাম

বান্দরবানে অপহরিত দুই শ্রমিক মুক্তিপণে উদ্ধার…



বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান সদরের তালুকদার পাড়া থেকে ২ রাবার বাগান শ্রমিককে অপহরণ করে, ৪ হাজার টাকার বিনিময়ে মুক্তি দিয়েছে পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন 

ইউপিডিএফ।

বান্দরবান সদরের তালুকদার পাড়া এলাকা একটি রাবার বাগান থেকে নুরুল কবির ও মো:কামাল নামের দুই বাঙালি শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট(ইউপিডিএফ)।

এসময় তাদের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। অন্যথায় রাবার বাগান সংলগ্ন ঘরবাড়ি এবং রাবার বাগান জ্বালিয়ে দেয়ার হুমকি দেয় তারা। 

সেইসাথে ২ শ্রমিককে প্রচুর মারধর অজ্ঞাত স্থানে নিয়ে যায় সন্ত্রাসীরা। 

পরবর্তীতে নগদে ২ হাজার ও বিকাশে ২ হাজার মোট ৪ হাজার টাকা ও ১টি সিম কার্ডের বিনিময়ে দুই শ্রমিককে মুক্তি দেয় আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। অপহরণকৃত দুই শ্রমিক লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে।

No comments