শিরোনাম

শুধু বাংলাদেশিদের জন্য কঠিন নিয়ম করলো যুক্তরাষ্ট্র

 

চ্যানেল টেন ডেস্ক ঃ

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ প্রক্রিয়া আরও কঠোর হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ সিদ্ধান্ত অনুযায়ী, ‘ভিসা বন্ড’ বা জামানত প্রদান করতে হবে- এমন দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়েছে।

৬ জানুয়ারি প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। নতুন ব্যবস্থায় ভিসার ধরন ও আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য উপযুক্ত হলেও কনস্যুলার কর্মকর্তা চাইলে তার ক্ষেত্রে এই বন্ড আরোপ করতে পারবেন। মূল উদ্দেশ্য হলো- ভিসার শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান বা ‘ওভারস্টে’ করার প্রবণতা কমিয়ে আনা। পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হচ্ছে।


No comments