শিরোনাম

দেশে গৃহযুদ্ধ হতে পারে: জাতীয় পার্টির মহাসচিব


চ্যানেল টেন ডেস্ক ঃ

নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানিতে অংশ নিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন।শামীম হায়দার পাটোয়ারী বলেন, ইসির দাঁত আছে, শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে। ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই

No comments