শিরোনাম

বান্দরবান অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই:

 

চ্যানেল টেন ডেস্ক ঃ

বাইশারী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাওলানা কবির উদ্দিন আহমদের বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

​ঘটনার বিবরণ: পাওয়া গেল  দিবাগত রাত(৮-১-২০২৬ ইং রোজ বৃহস্পতিবার) আনুমানিক ৩টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট (কারেন্ট) থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। গভীর রাত হওয়ায় বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

​ক্ষয়ক্ষতি: মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরকে গ্রাস করে নেয়। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান সামগ্রীসহ সবকিছুই ভস্মীভূত হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে তাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও এখন অবশিষ্ট নেই।

নাইক্ষ্যংছড়ি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উপজেলা সদর থেকে ঘটনা দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার 

No comments