কারচুপির স্পর্ধা দেখাবেন না : রুমিন ফারহানা
চ্যানেল টেন ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়। এবার কোনো ধরনের ম্যানিপুলেটেড নির্বাচন হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের নিরাপত্তা ও প্রচারণায় বাধা দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, আমার আজ নির্বাচনি মাঠে থাকার কথা ছিল, কিন্তু বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়েছে। কারণ আমার কাছে মনে হয়েছে, প্রশাসন ও পুলিশের যতটা নিরপেক্ষ থাকার কথা, তারা ততটা নিরপেক্ষ নয়।
No comments