শিরোনাম

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে শিক্ষক নিহত

 চ্যালেন টেন ডেস্কঃ

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি ২০২৫) দুপুরে মালঞ্চা ইউনিয়ন পরিষদের পাশে ঈদগা মাঠের সামনে একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাটি হাঁস এলাকার বাসিন্দা, পেশায় তিনি একজন মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ব্যক্তি একজন নিবন্ধিত মাদ্রাসা শিক্ষক। স্থানীয়রা জানান, তার বাড়ি মালঞ্চা ইউনিয়নের মাটি হাঁস এলাকায় ।

ঘটনার সময় রাস্তা দিয়ে যাতায়াতরত একজন প্রত্যক্ষদর্শী সাবেক এমপি মোশাররফ হোসেন বলেন, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম দূর্ঘটনাটি দেখে দ্রুত ঘটনাস্থলে থেমে পুলিশ প্রশাসনকে ফোন করে বিষয়টি অবহিত করি এবং স্থানীয় জনগণকে আশ্বস্ত করি।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments