শিরোনাম

গণভোট সামনে রেখে ‘হ্যাঁ’-এর পক্ষে গণসংযোগে জাতীয় নাগরিক পার্টি

বগুড়া প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

রোববার দিনব্যাপী দলটির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং গণভোটের গুরুত্ব তুলে ধরে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে তারা গণভোটকে জনগণের মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সুযোগ হিসেবে উল্লেখ করেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যক্ষ মতামত প্রতিফলিত হবে। তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে এবং জনগণের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে আসন্ন গণভোটে ব্যাপক অংশগ্রহণ জরুরি।

গণসংযোগ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা লিফলেট বিতরণ, পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, গণভোটের আগ পর্যন্ত এই ধরনের গণসংযোগ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

No comments