শিক্ষা প্রতিষ্ঠানে চরম লজ্জাজনক ঘটনা
শিক্ষা দেওয়ার পবিত্র জায়গা—সরকারি স্কুল। যেখানে শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা আর মূল্যবোধ শেখানোর কথা, সেখানেই দিনের পর দিন অনৈতিক কর্মকাণ্ড! পড়ানোর ফাঁকে স্কুলের অফিসঘরে চলছিল আপত্তিকর আচরণ, তাও আবার সিসিটিভি ক্যামেরার সামনে।
ভারতের রাজস্থানের চিতোরগড়ের একটি সরকারি স্কুলের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অফিসের সোফায় বসে থাকা এক শিক্ষিকাকে চুম্বন করছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। একাধিক ভিডিও সামনে আসার পর বিষয়টি আর গোপন থাকেনি।
ঘটনার সত্যতা পাওয়ায় রাজস্থানের শিক্ষা দপ্তর প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে। শিক্ষা দপ্তর জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে এবং বিস্তারিত তদন্ত চলমান। দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে অভিযুক্তদের।
No comments