শিরোনাম

বাবুগঞ্জে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

 
চ্যানেল টেন ডেস্কঃ

বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর বাবুগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা।সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ৬২ ইবি ক্যাডেট কলেজ বাবুগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হকের নেতৃত্বে পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন- বকশিচর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (কালা) (৩২), তার স্ত্রী মোছাঃ রোকসানা আক্তার (৩০) এবং একাই এলাকার মাদক সেবনকারী মোঃ হোসেন ঢালী (৩৩)।

সেনাবাহিনীর বাবুগঞ্জ অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাঁদের বরিশাল এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments