‘নির্বাচন নস্যাৎ করতে কঠিন ষড়যন্ত্র চলছে’
চ্যানেল টেন ডেস্ক ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১২ ফেব্রুয়ারির ভোটকে নস্যাৎ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা নিয়ে এক প্রশ্নে হাবিব বলেন, নির্বাচন ঘিরে এমন হত্যাকাণ্ড কঠিন ষড়যন্ত্রের অংশ। তবে আমরা দমে যাবো না। গণতন্ত্রের জন্য লড়াই করে যাওয়া আপসহীন নেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমরা বাস্তবায়ন করবো। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো আমরা।
No comments