শিরোনাম

৫৬ বছরে পদার্পণ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি ঃ

দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আজ ৫৬ বছরে পা দিল। ১৯৭০ সালের ১২ জানুয়ারি চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আজ সোমবার(১২ জানুয়ারী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

মোহাম্মদ কামরুল আহসান বলেন,"৫৫ বছর পেরিয়ে ৫৬ বছরে পড়লো বাংলাদেশের সমবয়সী প্রাণের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের যেকোনো আন্দোলন ও সংগ্রামে এই বিশ্ববিদ্যালয় অগ্রগামী ভূমিকা রেখেছে।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা গুটিকয়েক ব্যতীত সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। 

যার ফলশ্রুতিতে  ১৯৯০ এর গণতন্ত্র উদ্ধার আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে বারবার শিক্ষার্থীদের রক্ত দিতে হয়েছে যা কাম্য নয়।

২৪ এর গণঅভ্যুত্থান আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে। "

তিনি আরো বলেন,"আমরা জ্ঞানার্জনের সাথে নীতি নৈতিকতার চর্চা অব্যাহত রাখব।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের নতুন অঙ্গীকার হচ্ছে জ্ঞান চর্চা ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখা।"

৫৬ বছরের পথচলায় জাবি থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা প্রশাসন, শিক্ষা, গবেষণা, মিডিয়া, রাজনীতি ও বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরাও দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে গবেষণা প্রকাশের মাধ্যমে সুনাম অর্জন করেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পাসের ছবি ও স্মৃতিচারণ শেয়ার করে জাবির প্রতি ভালোবাসা প্রকাশ করেন

No comments