নিজের ‘ডাকনাম’ প্রকাশ্যে আনলেন নুসরাত ফারিয়া
চ্যানেল টেন ডেস্কঃ
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের অনুভূতি, ব্যক্তিজীবন ও কাজের কথা খানিকটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
ফারিয়া বলেন, জীবনে উত্থান-পতন সব মানুষেরই থাকবে। তবে খারাপ সময়গুলো আমাকে বুঝিয়ে দিয়েছে, কে আপন কে পর।
নিজের ডাকনাম প্রসঙ্গে অভিনেত্রী জানান, পারিবারিকভাবে দেওয়া তার নাম নুসরাত জাহান ফারিয়া। মা আদর করে ডাকনাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের অনেকে ফারিয়াকে সেতু নামেই সম্বোধন করেন।
_original_1769873255.jpg)
No comments