কুষ্টিয়ায় জামায়াত আমিরের জনসভায় নারীদের ঢল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তার এই আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কুষ্টিয়া শহর ও জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীর ঢল লক্ষ্য করা গেছে।
সোমবার সকাল থেকেই কুষ্টিয়ার নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ জনসমুদ্রে পরিণত হতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে স্টেডিয়ামের ভেতরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং বিপুল সংখ্যক মানুষকে স্টেডিয়ামের বাইরে অবস্থান নিতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, জনসভাকে কেন্দ্র করে নারী সমর্থকদের মাঝেও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। স্টেডিয়ামের গ্যালারিতে তাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টার মধ্যেই হাজার হাজার নারী গ্যালারিতে আসন গ্রহণ করেছেন এবং মূল ফটক দিয়ে এখনো শত শত নারী সমাবেশস্থলে প্রবেশ করছেন।
No comments