ঝিনাইদহে নির্বাচনের কারনে বিশেষ চেকপোস্ট
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার। চেক পোস্টের মাধ্যমে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান সহ নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। আজ সকাল সাড়ে ১১ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে নিরাপত্তা কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন।
জেলা শহরের শহীদ মিনার এলাকা, পায়রা চত্তর, আরাপপুর সহ বিভিন্ন মোড়ে মোড়ে এবং প্রতিটি উপজেলায় জেলা পুলিশ ও আর্মড পুলিশের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেসময় বিশেষ চেকপোস্টে বৈধ কাগজপত্র বিহীন মোটর সাইকেল, প্রাইভেটকার সহ অন্যান্য যানবাহন ও তাদের চালকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং আটক রাখা হচ্ছে যানবাহনগুলো।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন জানান, নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই কার্যক্রম চলবে ভোটগ্রহন পর্যন্ত। দিনে ও রাতে চেকপোস্ট চলবে এবং কোন অনিয়ম পেলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments