জিএম কাদেরের নগদ টাকা বেড়েছে, কমেছে স্ত্রীর
চ্যানেল টেন ডেস্ক ঃ
গত পাঁচ বছরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নগদ অর্থ ও সম্পদ দু’টোই বেড়েছে। তার ব্যবহৃত গাড়ির দাম ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকা। আর স্ত্রীর রয়েছে ৮০ লাখ টাকার গাড়ি। তবে দু’বছর আগের তুলনায় এবার তার স্ত্রী শেরীফা কাদেরের নগদ টাকার পরিমাণ কমেছে।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। তিনি রংপুর-৩ (সদর ও ১০ থেকে ৩৩ নং ওয়ার্ড সিটি) আসন থেকে নির্বাচন করবেন। এর আগে, বিতর্কিত দ্বাদশ সংসদে জিএম কাদের এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
হলফনামায় পেশা হিসেবে জিএম কাদের নিজেকে রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং স্ত্রী শেরীফা কাদেরের সংগীত শিল্পী পেশা ও ব্যবসা উল্লেখ করেছেন। তার কৃষি জমি না থাকলেও নিজের ও স্ত্রীর নামে লালমনিরহাট এবং ঢাকায় রয়েছে বাড়ি। যার বর্তমান মূল্য দুই কোটি টাকার ঊর্ধ্বে।
No comments