তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের বৈঠক
চ্যানেল টেন ডেস্ক :
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহ বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিরেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং আগামী দিনের গণতান্ত্রিক রূপরেখা নিয়ে আলোচনা হয়।
আসন ভিত্তিক জরিপ: বিএনপি-জামায়াত প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা নেতারা বৈঠকে অংশ নেন।
No comments