শিরোনাম

জেলা পুলিশ নীলফামারীর কল্যাণ সভা অনুষ্ঠিত।

চ্যনেল টেন ডেস্কঃ 

আজ রবিবার (১৮ জানুয়ারি  ২০২৬ খ্রিষ্টাব্দ) সকাল ১০.০০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের  কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত  কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয়। 

পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের (কনস্টেবল হতে এএসআই নিরস্ত্র) র‍্যাঙ্ক ব্যাজ পরিধান করান সেই সাথে পদোন্নতিপ্রাপ্তদের দায়িত্ব ও নিষ্ঠার সহিত  কাজ করার  আহ্বান জানান।

উক্ত কল্যাণ সভা শেষে দুপুর ১২ ঘটিকায় পুলিশ অফিস নিলফামারীর কনফারেন্স রুমে ডিসেম্বর/ ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

No comments