শিরোনাম

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক মামলার আসামি সোহাগ হাজী গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ

উত্তরবঙ্গের বগুড়ার আলোচিত মতিন–তুফান সরকারের ভাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামি মোঃ সোহাগ সরকার ওরফে সোহাগ হাজী (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে র‍্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর এলাকার চামড়ার গোডাউন সংলগ্ন নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— বগুড়া সদর থানার মামলা নং-৭৭, তারিখ ২২/১০/২০২৫ ইং, ধারা ১৪৩/১৪৭/৩২৩/৩২৬/৩০৭/১১৪/১০৯ দণ্ডবিধি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৫/৬ ধারায় তদন্তপ্রাপ্ত আসামি মোঃ সোহাগ সরকার গ্রেফতার এড়াতে উক্ত এলাকায় অবস্থান করছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সোহাগ সরকার (৪৫), পিতা— মোঃ মজিবর রহমান, সাং— চক সূত্রাপুর, ৪ নম্বর ওয়ার্ড, বগুড়া।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

No comments