তারেক রহমানের হাতে জাতীয় পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত্রদল
বগুড়া প্রতিনিধিঃ
আগামীর দিনের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সেবক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তাঁর হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তাঁরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তাঁদের বিশ্বাস, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ।
দেশের বর্তমান সংকটময় সময়ে তারেক রহমানের রাষ্ট্রনায়কসুলভ দিকনির্দেশনা তরুণ সমাজকে অনুপ্রাণিত করছে। ছাত্রদল ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

No comments