শিরোনাম

সুপারিশ আমলে না নেওয়ার অভিযোগে বেতন কমিশন থেকে পদত্যাগ ঢাবি শিক্ষকের

চ্যানেল টেন ডেস্কঃ

জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

তিনি জানান, ২০২৫ সালের ১৮ আগস্ট অর্থ উপদেষ্টার মৌখিক নির্দেশ ও বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সুপারিশ প্রণয়নে চার সদস্যের একটি সাবকমিটি গঠন করা হয়। ওই সাবকমিটি তিনটি কার্যপরিধির আওতায় কাজ করে বাস্তবায়নযোগ্য ও ন্যায়সংগত ৩৩টি প্রস্তাবনা উপস্থাপন করে।

প্রতিবেদনে বেতন-ভাতাকে কাজের মান ও পারফরম্যান্সের সঙ্গে সম্পৃক্ত করার সুপারিশসহ বিস্তারিত যুক্তিকরণ সংযুক্ত ছিল। তবে কমিশনের পূর্ণাঙ্গ সভায় প্রতিবেদনটি পৃথক এজেন্ডা হিসেবে আলোচনার অনুরোধ জানালেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এই প্রেক্ষাপটেই নৈতিক দায়বদ্ধতা থেকে বেতন কমিশনের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অধ্যাপক মাকছুদুর রহমান। 

No comments