শিরোনাম

দেশকে শক্তিশালী করতে রাষ্ট্র নয়, জনগণকে ক্ষমতাশালী করতে হবে: আমীর খসরু

চ্যানেল টেন ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয় এবং ফ্যাসিজমের মতো পরিস্থিতি তৈরি হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের উদ্যোগে ন্যাশনাল মেরিটাইম অ্যাকাডেমি প্রাঙ্গণে সিম্যান্স হোস্টেলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “জনগণ বলতে প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই এখন সময় এসেছে রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর।”

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সবার অধিকার আছে স্বাধীনভাবে কাজ করার। আমরা চাই সমাজের প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করুন, নেতৃত্বে আসুন। নারীদের বলছি, সব জায়গায় আরও বেশি অংশ নিন, নেতৃত্বে আসুন। টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সবক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাপ্টেন আতাউর রহমান এবং বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। 

No comments