শিরোনাম

জোরপূর্বক নির্বাচনী অফিস স্থাপনের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থীকে তলব



চ্যানেল টেন ডেস্কঃ

অন্যের জমিতে জোরপূর্বক নির্বাচনী অফিস স্থাপনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলকে  তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত বুধবার (২৮ জানুয়ারি) তাকে এই শোকজ করা হয়।

কমিটির পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর উদয়ন মোড় এলাকায় অবস্থিত জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মালিকানাধীন জমিতে জোরপূর্বক একটি নির্বাচনী অফিস নির্মাণ করে জামায়াত। অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তদন্ত চালানো হলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মো. মেহেদী হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এই আচরণের জন্য কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি বেলা ১২টায় তাঁকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করা হবে: ডা. রফিকবিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করা হবে: ডা. রফিক

আদালতের এই নোটিশটি দ্রুততম সময়ে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

No comments