শিরোনাম

বগুড়ার জনসভায় ধা‌নের শী‌ষের পোশাক প‌ড়ে ঘুর‌ছেন চা বি‌ক্রেতা হযরত আলী



বগুড়া প্রতি‌নি‌ধিঃ

দীর্ঘ ১৯ বছর আজ ২৯ জানুয়া‌রি বৃহস্প‌তিবার বগুড়ার মা‌টি‌তে পা রাখ‌তে যা‌চ্ছেন বিএন‌পির চেয়ারম‌্যান তা‌রেক রহমান। সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় বগুড়া শহ‌রের ঐতিহা‌সিক আলতাফু‌ন্নেছা খেলার মা‌ঠে জেলা বিএন‌পি আয়ো‌জিত নির্বাচনী জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তৃতা কর‌বেন তি‌নি‌।  ইতোম‌ধ্যে দল‌টির ‌নেতাকর্মীরা সভাস্থ‌লে আস‌তে শুরু ক‌রে‌ছেন। কেউ দল‌টির পতাকা হা‌তে, কেউ পতাকা সংব‌লিত ক‌্যাপ মাথায় আবার কেউ ধা‌নের শীষ জ‌ড়ি‌য়ে সভাস্থ‌লে এসে‌ছেন। এর পু‌রো শরীর জু‌ড়ে ১৩ কে‌জি ওজ‌নের ধা‌নের শীষ গা‌য়ে জ‌ড়ি‌য়ে এসে‌ছেন বগুড়া সদর উপ‌জেলার  নি‌শ্চিন্তপুর গ্রা‌মের হযরত আলী। পেশায় তি‌নি একজন চা বি‌ক্রেতা। ধা‌নের শীষ তার শা‌র্টে সেলাই করে আট‌কি‌য়ে সভাস্থ‌লে ঘুর‌ছেন।  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের প্রতি তার ভালোবাসা ও সমর্থনের কথা জানাচ্ছেন। 

হযরত আলী ব‌লেন, জিয়া সরকার যখন খাল খনন কর‌ছি‌লেন, তখন থেকেই আমি জিয়া সরকারকে ভালোবাসি। তার সন্তান তারেক রহমানকেও আমি খুব ভালোবাসি। সে এই দেশের এক কীর্তি সন্তান। এই দেশের জন্য সে মার খেয়ে লন্ডন গিয়েছিল। লন্ডন থেকে ১৭ বছর পরে  তি‌নি দে‌শে ফি‌রে‌ছেন। বগুড়ায় আস‌বেন আজ‌কে। তা‌কে দেখ‌তেই আমি এসে‌ছি।

​তি‌নি ব‌লেন, তারেক রহমানের কাছে আমার আর কিছুই চাওয়া নেই। এই দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, এটাই আমার চাওয়া। আমার একটাই চাওয়া তার সাথে আমি হাত মিলাব।

​জান‌তে চাইলে তি‌নি ব‌লেন, তিনি পেশায় একজন সাধারণ চা বিক্রেতা এবং কারও সাহায্য ছাড়াই ১৩ কেজি ধান দিয়ে নিজের এই বিশেষ পোশাকটি তৈরি করেছেন।

No comments