শিরোনাম

মাগুরায় দু'দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনে সনদ বিতরণ অনুষ্ঠিত

জিল্লুর রহমান সাগর,মাগুরা জেলা প্রতিনিধিঃ 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে দুই দিনব্যপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে মাগুরা ও রাজবাড়ী জেলার ৫০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহামুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন। 

বক্তব্যকালে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে মাঠ পর্যায়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

গণভোটের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সরকারি বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। 

তিনি আরো বলেন, নির্বাচন পর্যবেক্ষক হিসাবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এজন্য সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা দিয়ে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে আহ্বান করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান, তথ্য কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন সজীব,  প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমূখ।

No comments